সংক্ষেপে: স্বয়ংক্রিয় নবায়ন নেই, তাই যেকোনো সময় বাতিল মানে শুধু পরের মাসে আর টাকা না দেওয়া। প্রথমবার কিনে ৭ দিনের মধ্যে অল্প ব্যবহারে মন না ভরলে পুরো টাকা ফেরত। আমাদের দিকের ভুলে পুরো টাকা ফেরত। অনুমোদিত রিফান্ড ১০ কর্মদিবসের মধ্যে, যে মাধ্যমে টাকা দিয়েছিলেন সেখানেই।
| পরিস্থিতি | যা পাবেন |
|---|---|
| একই পেমেন্ট দুবার কাটা, ভুল অঙ্ক কাটা, অথবা টাকা কেটেছে কিন্তু পেমেন্ট ব্যর্থ দেখাচ্ছে | অতিরিক্ত/ভুল অংশের পুরো টাকা |
| যাচাই-যোগ্য পেমেন্টের পর ৪৮ ঘণ্টার মধ্যে প্যাকেজ চালু হয়নি | পুরো টাকা (চাইলে প্যাকেজ চালু করে বাড়তি দিনও নিতে পারেন) |
| প্রথমবার কোনো পেইড প্যাকেজ কিনে ৭ দিনের মধ্যে অনুরোধ, এবং ব্যবহার অল্প: ১০টার বেশি AI-ফাইল (নোট, প্রশ্নপত্র, পাঠ-পরিকল্পনা, স্লাইড, ভিডিও ইত্যাদি) নয় এবং ৫০টার বেশি পেইড চ্যাট নয় | পুরো টাকা, কোনো চার্জ না কেটে |
| আমাদের কারণে টানা ৭২ ঘণ্টার বেশি মূল সেবা বন্ধ ছিল | আপনার পছন্দে: বন্ধ থাকা দিনের দ্বিগুণ বাড়তি মেয়াদ, অথবা অব্যবহৃত দিনের আনুপাতিক টাকা |
এর কোনোটাই বাংলাদেশের প্রচলিত আইনে, যেমন ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ ও ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা ২০২১-এ, আপনার প্রাপ্য অধিকার খর্ব করে না।
প্রতিষ্ঠানের সঙ্গে লিখিত চুক্তি থাকলে সেই চুক্তির রিফান্ড-শর্ত প্রযোজ্য। চুক্তিতে কিছু বলা না থাকলে ধারা ১ ও ২ প্রযোজ্য, আর বহু-মাসের অগ্রিম পেমেন্টে পুরো অব্যবহৃত মাসগুলোর টাকা আনুপাতিক হারে ফেরত দেওয়া হয়।
রিফান্ড চাওয়ার আগে গেটওয়েতে বিরোধ (chargeback) তুললে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত প্যাকেজ স্থগিত থাকতে পারে। প্রতারণামূলক পেমেন্ট বা চুরি-হওয়া অ্যাকাউন্টের পেমেন্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো হতে পারে।
সিদ্ধান্তে সন্তুষ্ট না হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (DNCRP) বা সরকারের কেন্দ্রীয় অভিযোগ ব্যবস্থাপনা (CCMS)-এ অভিযোগ করতে পারবেন। বিস্তারিত দেখুন শর্তাবলী, ধারা ১১।
In short: there is no automatic renewal, so cancelling simply means not paying for the next period. First-time buyers who are not satisfied after light use get a full refund within 7 days. Mistakes on our side are refunded in full. Approved refunds are paid within 10 working days to the original payment method.
| Situation | What you get |
|---|---|
| Duplicate charge, wrong amount charged, or money deducted but payment shown as failed | The full extra or incorrect amount |
| Package not activated within 48 hours of a verifiable payment | Full amount (or activation plus extra days, if you prefer) |
| Request within 7 days of your first paid package, with light use: no more than 10 AI files (notes, papers, lesson plans, slides, videos, etc.) and no more than 50 paid chats | Full amount, no deductions |
| Core service unavailable for more than 72 consecutive hours due to us | Your choice: twice the lost days added to your period, or a pro-rata refund of unused days |
None of this limits your statutory rights under the laws of Bangladesh, including the Consumer Rights Protection Act 2009 and the Digital Commerce Operation Guidelines 2021.
HONEDGER has no automatic renewal. If you do not pay again at the end of the period, your account moves to the free tier on its own. If auto-renewal is ever offered, it will only start with your explicit consent and can be switched off in one click, with no further charges. Your files remain after cancellation. To erase all data, see Delete data.
A written agreement with an institution governs its refunds. Where the agreement is silent, sections 1 and 2 apply, and multi-month prepayments are refunded pro rata for whole unused months.
If you raise a chargeback with a gateway before asking us, the package may be suspended until the investigation ends. Fraudulent payments, or payments from compromised accounts, may be reported to the relevant authorities as the law requires.
If you are not satisfied with our decision, you may complain to the Directorate of National Consumer Rights Protection (DNCRP) or the government's Central Complaint Management System (CCMS). See section 11 of the Terms.
Provider: HONEDGER, sole proprietorship of Md Ahsan Habib · Morarpara, Bagduar, Pirganj, Rangpur 5470, Bangladesh · [email protected] · +880 1717-677403. If the Bengali and English versions differ, the Bengali version prevails.
© HONEDGER · honedger.com · শর্তাবলী · গোপনীয়তা · ডেটা মোছা